June 26, 2015
"অ্যাফাসিক" আসছে July-তে
আমার নতুন গল্প "অ্যাফাসিক" June মাসে প্রকাশ পায়নি। "অ্যাফাসিক" আসছে July-তে, "ঋত্বিক"-এর ঝাঁ-চকচকে পাতায়।
May 17, 2015
একটি তারা'র টানে
হাজারিবাগের ডি.ভি.সি. অতিথিশালার পটভূমিকায় আমি লিখেছি "একটি তারা'র টানে"। পড়তে চোখ রাখতে হবে "সৃজন" পত্রিকার নতুন সংখ্যায়।
প্রাপ্তবয়স্কদের জন্য
একটি জনপ্রিয় ম্যাগাজিনের পূজো সংখ্যায় থাকতে চলেছে প্রাপ্তবয়স্কদের জন্য আমার রচিত একটি Novelette। ম্যাগাজিন এবং script-টির নাম সময়মতো জানানো যাবে।
রৌদ্রস্নাত
আমার স্বরচিত "রৌদ্রস্নাত" আত্মপ্রকাশ করছে/করেছে "মুকুর"-এর বৈশাখী সংখ্যায়। এর কাহিনী উড়িষ্যাস্থিত সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের পটভূমিকায় রচিত।
শিশু বিদ্রোহ
"লালমাটি সংবাদ"-এর সদ্য-প্রকাশিত বিশেষ সংখ্যায় প্রকাশিত হল আমার 160-liner জীবনমুখী ছড়া, "শিশু বিদ্রোহ", যার গল্প-সংস্করণ "ঘুমিয়ে আছে শিশুর পিতা . . ." শিরোনামে আগেই প্রকাশিত হয়েছে "পারক" পত্রিকার সাম্প্রতিকতম সংখ্যায়। পাঠকরা তৃপ্ত হলে আমিও তৃপ্তি পাব।
অ্যাফাসিক
আমার বিস্তর পড়াশোনার ফল হল আমার রচনা "অ্যাফাসিক"। ব্যতিক্রমী শিরোনামের এই ছোটগল্পটি খুব শীঘ্রই আসছে একটি জনপ্রিয় ম্যাগাজিনের June-2015 সংখ্যায়। এবার অপেক্ষার পালা।
ঘুমিয়ে আছে শিশুর পিতা . . .
"উত্তরবঙ্গ সংবাদ" পত্রিকার "বইপাড়া" বিভাগে আজ "পারক" পত্রিকায় প্রকাশিত আমার ছোটগল্প "ঘুমিয়ে আছে শিশুর পিতা . . ." সম্পর্কে ইনাশ্রী বোস লিখেছেন, '. . . গল্পটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আমরা বড়োরা নিজেদের বিবেক খুইয়ে যখন প্রতিবাদের ক্ষমতা হারিয়ে ফেলি তখন শিশুরা শিশুসুলভ ভঙ্গিতে অতি সহজেই সেই প্রতিবাদ জানায়।' খুশী হলাম।
February 07, 2015
প্রিয় বন্ধুরা
প্রিয় বন্ধুরা,
নিজের OPEN DIARY থেকে বেশ কিছুদিন দূরে থাকার পর আবার ফিরে এলাম। এবার সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। সরাসরি বাংলায়। নিজের ভাষায় প্রাণ খুলে আগে দু'টি কথা তো লিখি, তারপর নাহয় আমার অবাঙালী পাঠকদের কথা ভেবে আবার ইংরেজীর দ্বারস্থ হওয়া যাবে।
আমার গল্প লেখার যাত্রা যথারীতি চলছে, তবে গতি খুবই শম্বুক। তবে প্রাথমিক পর্যায়ের সেই তড়িৎ গতি যে আদৌ ধরে রাখা সম্ভব নয়, তা আমি বিলক্ষণ জানতাম। যত লিখছি, তত যেন ভান্ডার ছোট হয়ে আসছে। যাহোক, আমি তবুও আশাবাদী। দেখি কী হয়।
মাঝখানে "হঠাৎ আলোর রোশনাই" প্রকাশিত হল "ঋত্বিক" ম্যাগাজিনে। "একটি গল্প লেখার গল্প" বের হল "সারাক্ষণ" ম্যাগাজিনে। "উত্তরণ" বের হল "তবুও প্রয়াস" পত্রিকার বইমেলা সংখ্যায়, যদিও হাতে পাইনি, শীঘ্রই পাব। স্বরচিত কবিতা "শিশু বিদ্রোহ"-কে অনুসরণ করে রচনা করলাম "ঘুমিয়ে আছে শিশুর পিতা...", প্রকাশিত হল "পারক" পত্রিকায়, যা শীঘ্রই হাতে পাব। "সৃজন" পত্রিকার সম্পাদকমন্ডলীর বিশেষ অনুরোধে রচনা করলাম "বেহিসাবী শীত-কথা" নামাঙ্কিত একটি বিশেষ প্রবন্ধ, যা প্রকাশিত হল ওঁদের বইমেলা সংখ্যায়। "বাসভূমি" পত্রিকার মাননীয় সম্পাদকের বিশেষ অনুরোধে রচনা করলাম "কাজলের গল্প", যা প্রকাশিত হল পত্রিকাটির বিশেষ বৃহন্নলা সংখ্যায়।
আসছে কয়েক মাসে "অসময়", "আলাপপর্ব", "প্রসাদ", "মুকুর" (শেষোক্ত পত্রিকাটি একটি লিটল ম্যাগাজিন) আমার গল্প প্রকাশ করতে চলেছে। সাগ্রহে অপেক্ষা করে আছি।
গত অক্টোবরে "দেশ" পত্রিকায় "সন্ধ্যাতারা" প্রকাশিত হওয়ার পর এবং পরিচিত পাঠকমন্ডলীর সদর্থক পাঠ-প্রতিক্রিয়া শোনার পর, নিজের লেখনী নিয়ে যেন একঝুড়ি আত্মবিশ্বাস পেয়েছি।
সবার শুভেচ্ছা ও ভালবাসায় সমৃদ্ধ হয়ে লিখছি। আসছে দিনগুলিতে দেখি কী হয়।
October 17, 2014
September 01, 2014
Statistics as on Date on My Bengali Scripts
Started Writing Bengali Scripts in: June 2012
Number of Published Scripts: As follows
Novel - 01 (published as a book and still being published in a 'patrika' in serial basis)
Short Story - 29
Poem - 01
Number of Accepted (not yet published) Scripts: As follows
Short Story - 09
Poem - 05
Number of Scripts, Communicated but not yet Accepted: As follows
Short Story - 05
Poem - 02
Subscribe to:
Comments (Atom)

